ভিলেজ কাউন্সিল নির্বাচন: নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ব্যালটে ভোটগ্রহণ, তেলিয়ামুড়ায় শুরু প্রক্রিয়া
আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। মূল নির্বাচনের আগে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর তেলিয়ামুড়া আরডি ব্লক কার্যালয়ে শুরু হয় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ।