Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
हादसा
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
बिहार
India
जनसमस्या
कांग्रेस
चोरी
Congress
Modi
Delhi
Viral
Crime
Bollywood
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
Biharfloods
Uttarpradesh
acharyapankaj79
বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামী কে কলেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য ধর্মনগরের অখিল ভারত বিদার্থী পরিষদের বিক্ষোভ গণ বিক্ষোভ এর মুখে লাঞ্ছিত বর্ণালী
Ambassa, Dhalai
| Sep 22, 2026
MORE NEWS
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে নিজের সামাজিক মাধ্যমে এমনটাই অভিমত ব্যক্ত করলেন তিনি।
Ambassa, Dhalai | Sep 22, 2026
ভিলেজ কাউন্সিল নির্বাচন: নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ব্যালটে ভোটগ্রহণ, তেলিয়ামুড়ায় শুরু প্রক্রিয়া আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। মূল নির্বাচনের আগে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর তেলিয়ামুড়া আরডি ব্লক কার্যালয়ে শুরু হয় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ।
Ambassa, Dhalai | Sep 22, 2026
ভূপেন্দ্র দত্ত ভৌমিকের ২৯তম প্রয়াণবার্ষিকীতে খোয়াইয়ে স্মরণাঞ্জলি
Ambassa, Dhalai | Sep 21, 2026
এজিএমসি-জিবিপিতে নতুন আইসিইউ ও সিএসএসডি উদ্বোধন
Ambassa, Dhalai | Sep 21, 2026
মনুশ্রী ইসু নিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরানগীত্য এর বক্তব্য।
Ambassa, Dhalai | Sep 21, 2026
শিশুর উপর নির্যাতনের অভিযোগ, তেলিয়ামুড়ায় যুবক গ্রেপ্তার তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকায় এক শিশুকে ঘিরে গুরুতর নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে খোয়াই আদালতে পেশ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তের স্বার্থে ভুক্তভোগী শিশুর পরিচয় ও সংবেদনশীল কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।
Ambassa, Dhalai | Sep 21, 2026
কলেজ টিলা লেকের পাড়ে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
Ambassa, Dhalai | Sep 21, 2026
দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক, সংবাদসূর্য্য প্রয়াত ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের ২৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সোমবার খোয়াই বি আর সি হলে তর্পণের উদ্যোগে এক স্মরণাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত সম্পাদককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তর্পণের সম্পাদক দীপাঞ্জন ভট্টাচার্য। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি সৌরপ্রতিম শর্মা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সম্পাদক ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের জ্যেষ্ঠ পুত্র বিরাট দত্ত ভৌমিক। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন তর্পণের সভাপতি প্রিয়তোষ ঘোষ, বিধায়ক নির্মল বিশ্বাস, চেয়ারম্যান সমীর কুমার দাস, বিশিষ্ট সমাজকর্মী বিনয় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক শুধু একজন সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন না, তিনি ছিলেন ত্রিপুরার সাংবাদিকতা ও সমাজজীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর সাংবাদিকতার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের শক্তিকে কাজে লাগানো। তাঁর কর্মময় জীবন পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা বিশেষভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দৈনিক সংবাদের ভূমিকার কথা তুলে ধরেন। ১৯৭১ সালে ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সহায়ক ক্ষেত্র হয়ে উঠেছিল। সেই সময় আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ মুক্তিযুদ্ধের খবর, বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর দমন-পীড়ন এবং মুক্তিসংগ্রামের নানা দিক তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের সময় দৈনিক সংবাদ কার্যালয়ও বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঙ্গে যুক্ত বহু মানুষ ও কর্মীর যোগাযোগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় সংবাদ পরিবেশন শুধু খবর প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না; তা মানুষের মধ্যে সচেতনতা তৈরি, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন এবং মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল। দৈনিক সংবাদের সেই ভূমিকার সঙ্গে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের সম্পাদনা ও নেতৃত্বের বিষয়টি বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করে। এদিন বক্তারা ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং ত্রিপুরার সংবাদপত্র জগতে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, সময়ের সঙ্গে সংবাদপত্রের ধরন ও প্রযুক্তির পরিবর্তন হলেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের প্রতিকৃতিতে অতিথি সহ উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
Ambassa, Dhalai | Sep 21, 2026