স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ক্যানিংয়ের শ্মশানঘাট পাড়া এলাকার ঘটনা। আক্রান্ত স্ত্রীর নাম বন্দনা হালদার। ঘটনায় অভিযোগের আঙুল স্বামী প্রভাস হালদারের বিরুদ্ধে। রবিবার রাতে বন্দনাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ বন্দনার। স্ত্রীকে খেতে দেন না বলেও অভিযোগ। তাই স্বামীর বিরুদ্ধেই সোমবার দুপুর দেড়টা নাগাদ ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বন্দনা। ক্যানিং থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু ক