ক্যানিং ১: ক্যানিং কালী মন্দির এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর জখম এক পথচারী মহিলা
ক্যানিং থানার অন্তর্গত কালী মন্দির এলাকায় শুক্রবার সন্ধ্যায় মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক পথচারী মহিলা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতাল নিয়ে আসেন চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।