বলরামপুর: আড়শা-বলরামপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে বলরামপুরে সচেতনতা মূলক মিছিল
মঙ্গলবার সকালে আড়শা ও বলরামপুর ট্রাফিক গার্ডের আধিকারিক, কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের উদ্যোগে বলরামপুর শহরে একটি বর্ণাঢ্য পথ নিরাপত্তা সচেতনতা মিছিল অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন এবং পথ নিরাপত্তা সম্পর্কে নাগরিকদের দায়িত্ববোধ বাড়ানো এবং ট্রাফিক বিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।