কাশীপুর: অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ চুরির মামলা দায়ের কাশিপুর থানায়
অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ চুরির মামলা দায়ের কাশিপুর থানায়। হুকিং এর বিরুদ্ধে অভিযানে নেমে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা শুক্রবার বিকাল সাড়ে ৪টা নাগাদ কাশিপুর থানার অন্তর্গত ভালাগোড়া ধাদকিডি গ্রামের বাসিন্দা উত্তম সহিসের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ লক্ষ্য করেন। কাশিপুর CCC 'র স্টেশন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে, বলে এদিন রাত্রি সাড়ে ১১টা নাগাদ কাশিপুর থানার সূত্রে জানা যায়।ঃ