সময়সীমা বেঁধে ‘তিপ্রাসা চুক্তি’ রূপায়নের দাবি, এডিসি অধিবেশনে সর্বসম্মত প্রস্তাব! কেন্দ্র ও রাজ্যকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
খুমুলুঙে টিটিএএডিসির পরিষদীয় অধিবেশনে ২০২৪ সালের ২ মার্চ স্বাক্ষরিত ত্রিপাক্ষিক ‘তিপ্রাসা চুক্তি’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। কার্যনির্বাহী সদস্য চন্দ্র কুমার জামাতিয়া ২১৪ নম্বর বিধিতে প্রস্তাবটি পেশ করেন। আগামী এক মাসের মধ্যে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#Tripura #TiprasaAccord #TTAADC #TipraMot