বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অভিনব জনসংযোগ মূলক কর্মসূচি পরিবর্তন সংকল্প যাত্রা। শুক্রবার দুপুরে পরিবর্তন সংকল্প যাত্রা এসে পৌছায় হেমতাবাদে। রায়গঞ্জ থেকে এই রথ হেমতাবাদের ঠাকুরবাড়িতে এসে পৌছায় যেখানে বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ ফুল ছিটিয়ে স্বাগত জানায় সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হেমতাবাদ শালবাগান ময়দানে বিশাল জনসভার মঞ্চস্থলে পৌছায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, মালদা উত্তরের সাংসদ খগেন মূর্মূ।