হেমতাবাদ: হেমতাবাদের বিদিশোল থেকে কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শোবার ঘর থেকে গলায় গামছার ফাঁস দেওয়া এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের বিদিশোল এলাকায়। সোমবার সকালে শোবার ঘর থেকে উদ্ধার হয় কিশোরের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ দেহ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। তবে কিভাবে মৃত্যু হল কিশোরের তা নিয়ে রহস্য দানা বাঁধেছে৷