হাতে বিজেপির পতাকা, রাস্তায় নেমে বিক্ষোভ অটোচালকদের!
ডুকলি রেল ব্রিজ থেকে মহেশখলা পর্যন্ত বেহাল রাস্তার প্রতিবাদে সোমবার পথ অবরোধে সামিল হন অটোচালকরা। অভিযোগ, খারাপ রাস্তার কারণে প্রতিদিন দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। পূর্ত দপ্তরের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।