ডাকঘরে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় সরব ডিওয়াইএফআই, সোনামুড়ায় বিক্ষোভ কর্মসূচি
রাজ্যের প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনার প্রতিবাদে সোমবার সোনামুড়া প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভে সামিল হয় ডিওয়াইএফআই। কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে ঘটনার তীব্র নিন্দা জানায় সংগঠন। পাশাপাশি দ্রুত এই ধরনের কারবার বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
Kailashahar, Unokoti | Jun 22, 2026