সাব্রুম রেল স্টেশন থেকে আটক ২ বাংলাদেশি যুবক, আদালতে পেশ পুলিশের
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেল স্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে সাব্রুম থানার পুলিশ। ধৃতদের নাম রিফাক হাসান ও তারেখ হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এসেছিল বলে জানা গেছে। সোমবার তাদের সাব্রুম আদালতে পেশ করা হয়।