বলরামপুর: লরি ও যাত্রীবাহী চার চাকা গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা বলরামপুরে
লরি ও যাত্রীবাহী চার চাকা গাড়ির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা বলরামপুরে।বলরামপুর জামশেদপুর ১৮ নং জাতীয় সড়কে বাঁশগড় গ্রামের অদূরে।দুর্ঘটনায় বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন চার চাকা ছোট গাড়ির চালক এবং যাত্রীরা।তবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটির ডান দিকের অংশ। দুর্ঘটনার পর লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে। কি ভাবে দুর্ঘটনাটি ঘটলো খতিয়ে দেখছে পুলিশ।