আসন্ন নির্বাচনে সন্দেশখালি কেন্দ্র থেকে রেখা পাত্র বিজেপির টিকিট পাবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শুক্রবার এই বিষয়ে সাংবাদিকরা তাঁকে সরাসরি প্রশ্ন করলে রেখা পাত্র অত্যন্ত কৌশলী উত্তর দেন। তিনি জানান, দল যাকে যোগ্য মনে করবে তাকেই প্রার্থী করবে। দলের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত এবং টিকিট পাওয়া নিয়ে এখনই কোনও আগাম মন্তব্য করতে তিনি নারাজ। তবে প্রার্থী হন বা না হন, মানুষের পাশে থেকে দলের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সন্দেশখ