বিদ্যুৎ চুরির ঘটনায় রামপুর এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ দুই ব্যক্তিকে আটক করল সন্দেশখালি থানার পুলিশ সন্দেশখালি থানার অন্তর্গত রামপুর এলাকায় অবৈধ ভাবে বিদ্যুৎ চুরি করে মোটর চালাচ্ছে বেশ কয়েকজন ব্যক্তি। গত মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সন্দেশখালি থানায় এমনটাই অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে দুই ব্যক্তিকে আটক করেছে। সিরাজুল গাজী ও তরিকুল মোল্লা নামে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয