হেমতাবাদ: হেমতাবাদের তৃণমূল আশ্রিত দুস্কৃতী পাঠান গ্রেপ্তার
হেমতাবাদে গ্রেপ্তার তৃণমূল আশ্রিত দুস্কৃতী। সবাইদুর মহম্মদ ওরফে *পাঠান* কে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। পাঠানের বিরুদ্ধে নির্বাচন ও তার আগে এলাকায় সন্ত্রাস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও একাধিক বার গ্রেপ্তার হয়েছিল সে। তার বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীদের মারধর, ভয় দেখানো, এলাকায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভীতি প্রদর্শন এর অভিযোগ রয়েছে। বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে৷ রীতিমতো দড়ি বেঁধে তাকে থানা থেকে হাটিয় গাড়িতে তোলা হয়।