পুরুলিয়া ১: বাড়ির ভেতর থেকে বিপুল কাফ সিরাপ উদ্ধার রাঘবপুরে, ক্ষুব্ধ এলাকাবাসীকে সামাল দিল পুলিশ
রাঘবপুর আমবাগান এলাকায় একটি বাড়ি থেকে ব্যাপক পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরো এলাকায়। হঠাৎ করে এই অবৈধ কারবারের হদিশ মেলায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে শেষ পর্যন্ত পুলিশের সময়মতো হস্তক্ষেপে বড়সড়ো কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।