#নজরে_কোচবিহার:আদালতের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচারের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। সেলিম রাব্বানীকে বৃহস্পতিবার কোচবিহার আদালতে পেশ করল কোতোয়ালি থানার পুলিশ।
বিস্তারিত: পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার সদর আদালতের জিআর সেকশনে কর্মরত সেলিমকে বুধবার আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা পুলিশ সুপার মনীষ জোশী-সহ উচ্চপদস্থ আধিকারিকরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।পুলিশের দাবি, আদালতের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঘটনায় আর্থিক লেনদেনের যোগ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার রাতেই তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।কীভাবে তথ্য বাইরে গেল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।