কাঁকসা: দুর্গাপুরের লিঙ্ক পার্কে ৫০০ টাকা ছটপুজোর চাঁদা নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১
দুর্গাপুরে ছটপুজোর চাঁদা নিয়ে তুমুল অশান্তি। ৫০০ টাকা চাঁদা দাবি করে বচসা থেকে হকিস্টিক নিয়ে হামলা, দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত ও থমথমে।