পূর্ব নারারথলির নিখোঁজ এক নাবালিকাকে চেপানি এলাকা থেকে উদ্ধার করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার ওই নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দেয়। গত শুক্রবার থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। বিষয়টি আলিপুরদুয়ার চাইল্ড লাইনের তরফে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশকে জানানো হয়। এরপরই পুলিশ চেপানি এলাকায় পৌঁছে ওই নাবালিকাকে উদ্ধার করে আনে।