পুরুলিয়া ১: সেন্ট জেভিয়ার্স স্কুলে জমজমাট বিজ্ঞান ও সৃজনশীলতার প্রদর্শনী ‘এক্সপো ক্রিয়েট ৪.০’
পুরুলিয়ার সেন্ট জেভিয়ার্স স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রদর্শনী 'এক্সপো ক্রিয়েট ৪.০'। "ইনোভেট, ইনস্পায়ার অ্যান্ড ইমপ্যাক্ট" থিমকে সামনে রেখে বিজ্ঞান, আর্ট, মহাকাশ বিজ্ঞান ও ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে নিজেদের তৈরি নানা মডেল ও প্রদর্শনীর মাধ্যমে প্রতিভা তুলে ধরে পড়ুয়ারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ।