হেমতাবাদ: হেমতাবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, ধৃত অভিযুক্ত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম (৩৪)। বাড়ি হেমতাবাদের কলুয়া এলাকায়। এক মহিলার হেমতাবাদ থানায় জমা দেওয়া লিখিত অভিযোগ এর ভিত্তিতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করাহয় ওই ব্যক্তিকে। বুধবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।