বলরামপুর: বলরামপুর দেওলি স্কুল মাঠে ঐতিহ্যবাহী কাড়া লড়াইয়ে উপচে পড়ল ভিড়
বলরামপুর থানার নেকড়ে গ্রামের দেওলি হাই স্কুল মাঠে মঙ্গলবার পুরুলিয়ার ঐতিহ্যবাহী 'কাড়া লড়াই'-এর আয়োজন করা হয়। বলরামপুর, পার্শ্ববর্তী ব্লক ও ঝাড়খণ্ড রাজ্য থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ২১ হাজার টাকা সহ মোট ছয়টি ক্যাটাগরিতে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা ছিল। দর্শকদের বাঁধভাঙা উন্মাদনা ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি এক উৎসবের রূপ নেয়।