দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের গোবিন্দপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রাকেশ পাত্র (২০)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।।