বলরামপুর: তৃণমূলের এক সদস্যের সমর্থন বিজেপির দিকে: বড় উরমা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ
বলরামপুর ব্লকের বড় উরমা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হলো। এর ফলে বোর্ডটি বিজেপির দখলে আসা শুধু সময়ের অপেক্ষা। পূর্বনির্ধারিত সময়সূচি মেনে ৯ সেপ্টেম্বর বুধবার প্রধান শ্যামলী মাহাতোর বিরুদ্ধে এই প্রস্তাব জমা দেওয়া হয়।প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন অনাস্থা প্রস্তাব পাশ হয়েছে,নিয়ম মেনে দ্রুত নতুন সভা ডাকা হবে প্রধান গঠনের জন্য।