শান্তিপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী তাঁত শ্রমিকের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হলো রানাঘাট পুলিশ মর্গে। সূত্রের খবর, শান্তিপুর থানার ঢাকা পাড়ার বাসিন্দা পেশায় তাঁত শ্রমিক এক ব্যক্তির শনিবার সকালে কামার পাড়া এলাকার একটি বাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় মানুষজন বিষয়টি দেখে শান্তিপুর পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে পাঠালে তার দেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন চিকিৎসক।