শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতির গাড়িতে ‘ডিম থেরাপি’! ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির পদ থেকে অরুণ ঘোষের পদত্যাগের পর রাজনৈতিক মহলে জোর চর্চার মাঝেই সামনে এসেছে একটি বিতর্কিত ভিডিও। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি একটি চলন্ত গাড়ির পেছনে ডিম নিক্ষেপ করছেন।দাবি করা হচ্ছে, ডিম নিক্ষেপের লক্ষ্যবস্তু ছিল প্রাক্তন সভাধিপতি অরুণ ঘোষের গাড়ি। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।পদত্যাগের পরপরই এই ভিডিও প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। ঘটনাটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।