আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো শ্যামধন জোত প্রাথমিক বিদ্যালয়ে
খড়িবাড়ি ব্লকের শ্যামধন জোত প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে যোগব্যায়ামের গুরুত্ব ও আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন ধরনের যোগাসনের প্রদর্শন করা হয় এবং প্রতিটি যোগের কার্যকারিতা ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে উপস্থিতদের বিস্তারিতভাবে জানানো হয়।
শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে যোগব্যায়ামে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও যোগচর্চার প্রতি সচেতনতার বার্তা তুলে ধরা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।