উল্লাডাবরির পথ দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে বিধায়ক, দ্রুত আরোগ্য কামনা
ময়নাগুড়ির উল্লাডাবরিতে সংঘটিত ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহতদের খোঁজ নিতে জলপাইগুড়ি সদর হাসপাতালে পৌঁছালেন স্থানীয় বিধায়ক। সেখানে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
বিধায়ক চিকিৎসকদের কাছে আহতদের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান এবং প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
এছাড়াও, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন।