আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালিয়াগঞ্জে মহিলা শ্রমিক সন্মেলন করল ভারতীয় মজদুর সংঘ। রবিবার, কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধিন কুনোর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই মহিলা শ্রমিক সন্মেলন অনুষ্ঠিত হয়। ভারতীয় মজদুর সংঘ-এর জেলা সভাপতি দেবাশীষ বিশ্বাস, জেলা সম্পাদক চঞ্চলচন্দ্র দাস, ব্লক সভাপতি বাসুদেব পাল, দর্জি ইউনিয়নের জেলা সম্পাদিকা শিমা রায় নন্দী ,বিশিষ্ট সমাজসেবী অসীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।