কাশীপুর: কাশিপুর বিধানসভা কেন্দ্রের সোনাইজুড়ি,ভালাগোড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রচার জোরদার
কাশীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচার জোরদার। সোমবার সোনাইজুড়ি ও ভালাগোড়া গ্রামে বাড়ি বাড়ি প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী সৌমেন বেলথরিয়া।দুপুর ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই প্রচারে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনেন। প্রচারের সময় সৌমেন বেলথরিয়া বলেন, গত পাঁচ বছরে বিজেপির বিধায়ক এলাকায় কোনো উল্লেখযোগ্য কাজ করেননি। “মানুষ এবার তাঁকে আর ভোট দেবেন না।এবার কাশীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে।