বলরামপুর: বলরামপুরের রাঙ্গাডি মোড়ে 'আদিবাসী আখড়া' কার্যালয়ের শুভ উদ্বোধন
পুরুলিয়ার বলরামপুর সহ বিস্তীর্ণ এলাকার আদিবাসী মানুষদের অধিকার ও স্বার্থরক্ষায় মঙ্গলবার সাড়ে ছ'টা নাগাদ রাঙ্গাডি মোড়ে চালু হলো নতুন কার্যালয় 'আদিবাসী আখড়া'। এতদিন এলাকায় কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় ভূমি সংক্রান্ত সমস্যা কিংবা প্রশাসনিক কাজের হয়রানি নিরসনে সাধারণ মানুষ ও আদিবাসী নেতৃত্বদের অসুবিধায় পড়তে হতো।যার সমাধান হলো এই কার্যালয় উদ্বোধনে।