BREAKING NEWS | কৈলাসহর
শহরের প্রাণকেন্দ্রে থানা রোডে দুর্ঘটনা!
টুকটুক ও ই-অটোর সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
কৈলাসহর শহরের প্রাণকেন্দ্রে থানা রোড এলাকায় টুকটুক ও ই-অটোর সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংঘর্ষে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য এলাকায় যানজটের পরিস্থিতিও তৈরি হয়।