পুরুলিয়া ১: নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ি উল্টে আহত ৭, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার
চাকলতোড় ও কড়াডির মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি পাল্টি খেয়ে যাওয়ার ঘটনায় গাড়িতে থাকা সাতজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চাকলতোড়ের দিক থেকে বরাবাজারের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সজোরে উল্টে যায়। দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ। এরপর স্থানীয় বাসিন্দাদের সাহচর্যে ও পুলিশের প্রচে্