হেমতাবাদ: হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতাকে কোমড়ে দড়ি বেঁধে আদালতে পেশ
হেমতাবাদে ফের গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতা৷ হেমতাবাদের আরজি কাশিমপুর এলাকা থেকে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম জরিপ হুশেন ( ৪০)। হেমতাবাদ কলুয়া এলাকার বাসিন্দা সে৷ ধৃত ব্যক্তি হেমতাবাদের কলুয়া বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি। এলাকায় দাপুটে এই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতারণা, হত্যার চেষ্টা আগ্নেয়াস্ত্র মামলা রয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করল পুলিশ।