কৃষ্ণনগর পুলিশ জেলা এবং ট্রাফিক পুলিশের উদ্যোগে আজ থেকে সপ্তাহ ব্যাপী পথ নিরাপত্তা সচেতন সপ্তাহ পালন শুরু হল। ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাইকেল রালির মাধ্যম দিয়ে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন পুলিশ সুপার ভি অতুল এবং জেলাশাসক ড: শ্রীকান্ত পল্লী। অনুষ্ঠানটি সূচনা হয় জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে এবং শেষ হয় কৃষ্ণনগর সদর হসপিটাল মোড়ে।