হেমতাবাদ: হেমতাবাদের তেজপাতা বাগান থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত মৃতদেহ, তদন্ত শুরু পুলিশের
দাদুর বাড়িতে ঘুরতে গিয়ে পাশের তেজপাতা বাগান থেকে এক উদ্ধার নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। সোমবার বিকেলে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের গোয়ালপাড়া এলাকায়। মৃত নাবালিকার নাম জবাতুন খাতুন ১৫, বাড়ি হেমতাবাদ ব্লকের বাসেদেবপুর এলাকায়। মৃত নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন। পরিবারের অনুমান একটি ছেলের সাথে ওই নাবালিকার সম্পর্ক রয়েছে এবং সে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে।