খাতড়া: খাতড়ায় যুব তৃণমূলের সাংগঠনিক বৈঠক, ভোটার তালিকা যাচাইয়ে জোর
Khatra, Bankura | Dec 16, 2025 খাতড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিকেলে পাঁপড়া ব্রিজ মোড় সংলগ্ন একটি বেসরকারি লজে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সঞ্জয় মণ্ডল, এসটি সেলের জেলা সভাপতি গঙ্গারাম মুর্মু, ব্লক সভাপতি তরুণ পাত্র-সহ নেতৃত্ব ও কর্মীরা। সভায় আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে সংগঠন মজবুত করা, জনসংযোগ বাড়ানো এবং খসড়া ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।