হেমতাবাদের দেবনাথ পাড়া এলাকার ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি বি এল ওর। বুধবার দুপুরে এমনই অভিযোগে বিডিওর দ্বারস্থ হন হেমতাবাদ ব্লকের দেবনাথ পাড়া এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানান ১৯৭ নং বুথের বি এল ও তাজিমুল ইসলাম তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেন এলাকার বাসিন্দারা সব তথ্য বি এল ও কে দেওয়া সত্তেও তাদের হয়রানি করা হচ্ছে।