কাশীপুর: সাড়ম্বরে পালিত হল কাশীপুরে ড. শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী!ছাত্রদের মাঝে তুলে ধরা হল জাতীয়তাবাদের আদর্শ, উপস্থিত বিধায়ক
কাশীপুরে সাড়ম্বরে পালিত হল ড. শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী।
আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাশীপুর ব্লকে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হল।
দিনটি উপলক্ষে কাশীপুর ব্লক প্রশাসন, কাশীপুর কলেজ এবং ব্লকের সমস্ত বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ড. মুখোপাধ্যায়ের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরা হয়।
এদিন কাশীপুর