রাতের অন্ধকারে সিসি ক্যামেরা ভেঙে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার চুরি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই হেমতাবাদ থানায় অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে।তৃণমূল কংগ্রেসের বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নুর কালাম বলেন, দলীয় কার্যালয়ের সামনে থেকে মুখ্যমন্ত্রী, মন্ত্রী সত্যজিৎ বর্মণ এর ছবি সহ দলীয় ব্যানার ছিড়ে চুড়ি করা হয়েছে।