হেমতাবাদ: হেমতাবাদে অন্নপূর্ণা যোজনার সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হেমতাবাদ বিডিও অফিসে
অন্নপূর্ণা যোজনা প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল হেমতাবাদ বিডিও অফিসে। বুধবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ ব্লক প্রশাসনের আধিকারিক ছাড়াও বিপ্লব সরকার, মনোজ সিংহ সহ অন্যরা। এদিন হেমতাবাদের ২২ হাজার ৬ শো ৮ জন উপভোক্তার একাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পাঠিয়ে দেওয়া হয়।