বলরামপুর: বলরামপুরের হনুমাথা ব্রিজ এলাকায় সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা বাইকের জখম দুই
জামশেদপুর পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুরের হনুমাথা ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একটি সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে একটি বাইক। দুর্ঘটনায় গুরুতর জখম হন সাইকেল আরোহী ও বাইকে থাকা এক যুবক। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।