পুরুলিয়া ১: পুরুলিয়া মফসসল থানার চাকড়ায় ট্রাকের তলায় পিষ্ট হয়ে প্রাণ গেল মৎস্য ব্যবসায়ীর, অবরুদ্ধ জাতীয় সড়ক
পুরুলিয়া মফসসল থানার অন্তর্গত চাকড়া গ্রামের অদূরে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বেপরোয়া ট্রাকের নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে জাতীয় সড়কে তুমুল যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিপুল পুলিশ বাহিনী। স্থানীয় মৃত ব্যক্তির নাম রাঘব কৈবর্ত। তাঁর বাড়ি পার্শ্ববর্তী গঙ্গা গ্রামে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফসসল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের