রসূলডি,বাগজবড়া এবং হরিপালডি এই তিনটি গ্রামের মহরম আখড়াগুলি হরিপালডি বট তলায় জমায়েত হয়ে লাঠি খেলা প্রদর্শন করলো। রবিবার সকাল দশটা থেকে লাঠি খেলা শুরু হয় যা চলে প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত। লাঠি খেলা দেখার জন্য সর্বস্তরের বহু মানুষজনের ভিড় জমে হরিপালডি বট তলায়।