বলরামপুর: বিশাল অজগর উদ্ধারে চাঞ্চল্য রাপকাটা গ্রামে!
পুরুলিয়ার বলরামপুর বনাঞ্চলের রাপকাটা গ্রামে মাঠে গবাদি পশু চরানোর সময় ৮-৯ ফুট লম্বা এবং ১৬-১৮ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ দেখতে পান স্থানীয় যুবকরা। সাহসিকতার সঙ্গে সেটিকে ধরে তারা বনদপ্তরের হাতে তুলে দেন। পরে বনদপ্তরের সর্প বিশেষজ্ঞরা সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে সুরক্ষিতভাবে ছেড়ে দেন।