বিশ্ব সাইকেল দিবসে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার উদ্যোগে চালু হওয়া “Sunday on Cycle” কর্মসূচির লক্ষ্য হলো প্রতি রবিবার মানুষকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করা। তিনি জানান, নিয়মিত সাইকেল চালানো স্বাস্থ্য রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শতাধিক সাইকেল আরোহীকে সঙ্গে নিয়ে কৈলাসহর থেকে দুর্গাপুর পর্যন্ত একটি সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।