শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে আগরতলা পুর নিগম বছরজুড়ে অভিযান চালাচ্ছে। শুক্রবার টাস্ক ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করা দোকানদারদের সরিয়ে দেয় এবং অবিলম্বে ফুটপাত খালি করার নির্দেশ দেয়। ভবিষ্যতেও এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়েছে।