বাবরি মসজিদ বিজেপি ফ্ল্যাগ টাঙিয়ে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক যুবক, সাংবাদিক বৈঠক করে জানলেন জেলা পুলিশ সুপার। ধৃত যুবকের নাম সারফারাজ নওয়াজ চৌধুরী। নওদার টুঙ্গিপাড়া এলাকার বাসিন্দা। সোমবার দুপুরে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করে ঐ যুবককে।মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার একটি অডিও শোনান এরপর দাবি করেন বিশেষ একজন ব্যক্তি সঙ্গে কথা বলে ঐ যুবক। অডিওতে যুবককে বলতে শোনা যায় বাবরি মসজিদে সিসিটিভি ক্যামেরা আছে, সেটা বন্ধ করে দেয়া হোক। এরপর বাবরি মসজিদে বিজেপির পতাকা টাঙিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বানানো হবে।