বলরামপুর: বলরামপুরে প্রোগ্রেসিভ রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মেলন
বলরামপুর শহরে প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বলরামপুর ব্লক কমিটির উদ্যোগে এক বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যরা একে অপরকে বিজয়া দশমী, লক্ষ্মীপূজা ও আগামী দেওয়ালির শুভেচ্ছা জানান। সংগঠনের সম্পাদক বনমালী গরাই জানান, গ্রামীণ চিকিৎসকদের এক ছাতার তলায় এনে সদস্যপদ বৃদ্ধি ও তাঁদের চিকিৎসা পরিষেবার প্রসারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।